০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশি মদ, শাড়ি-থ্রি পিসসহ চোরাচালানী পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৬৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় শাড়ি-থ্রি পিসসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১ অক্টোবর ২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে ৩ লাখ ৯৭ হাজার ১৬০ টাকার বিদেশি মদ, ভারতীয় শাড়ি, থ্রি-পিস, মেলামাইন সেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দীর্ঘদিন ধরেই সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে এসব পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে, চোরাচালানী পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে বিদেশি মদ, শাড়ি-থ্রি পিসসহ চোরাচালানী পণ্য জব্দ

আপডেট: ০৮:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫