অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনে বেনাপোলে যুবদলের দোয়া মাহফিল
- আপডেট: ১০:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ৭৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে এক দোয়া মাহফিল।
রবিবার (২৪ আগস্ট-২০২৫) সন্ধ্যায় বেনাপোলের ভবেরবেড় দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শার্শা উপজেলা যুবদল ও বেনাপোল পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক ইমদাদ।
এছাড়া উপস্থিত ছিলেন—বেনাপোল পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়ার আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আসাদুজ্জামান আসাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান, মির্জা মো. জনি হায়দার, মোঃ লাফু মোড়ল, সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু ও মোঃ সাইফুল ইসলাম মোঃ আব্দুল জব্বার মোড়ল।
পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুজ্জামান সনি।
দোয়া মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিতের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক সফলতা কামনা করে মোনাজাত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, “অমিত ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে পেরে আমরা গর্বিত।”





















