ঝিকরগাছায় সেচের ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, কৃষিতে ক্ষতির আশংকা
- আপডেট: ০২:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ১১২

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণি গ্রামে বিদ্যুতের খুঁটি থেকে সেচ কাজে ব্যবহৃত ৪টি ট্রান্সফরমার বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।
থানায় অভিযোগকারী আবদুল কাদের বলেন, ধার-দেনা করে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে গত বছর নিজের এবং আশপাশের কৃষকদের জন্য নতুন সেচ পাম্প চালু করেছিলাম। এখনো দেনা পরিশোধ করতে পারিনি, এর মধ্যেই সেচের ট্রান্সফরমার চুরি হওয়ায় সংশ্লিষ্ট এলাকার আরও অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। গত দুই মাসে আরো চল্লিশটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার বলেন, সবাইকে সচেতন হতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে টহল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।






















