ঝিকরগাছায় জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট: ০৯:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ১০২

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার গদখালিতে জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদ, আদদ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর যৌথ উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) এফ, জে, ইউ বি মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে গদখালী ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি জনগণের স্বস্তির জন্য। জনগণ এমন সেবা পেয়ে উপকৃত হলে ইনশাআল্লাহ আবারো দুই মাস অন্তর এই ক্যাম্প আমরা পরিচালনা করবো।
স্কুল ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। চক্ষু রোগীদের ফ্রি চশমা দেয়া হয়। এ ছাড়া রোগীদের ওষুধ ও প্রদান করা হয়। গদখালী ইউনিয়ন থেকে প্রায় ১৫০০ মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসে। আদদ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ জাবির আল আমিন স্মৃতি সংসদ এর সভাপতি মাহবুব উল আলম মন্টু। বক্তব্য রাখেন আদদ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয়ক ডা. মো: রবিউল ইসলাম।
এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, সভাপতি অধ্যাপক মো: আব্দুল মতিন ভুঁইয়া। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের সেক্রেটারি মো: আবিদুর রহমান।






















