বেনাপোলে যশোর ডিবি’র অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট: ১২:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ১১১

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই কেজি গাঁজাসহ মো. কালু মোড়ল (৪৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত কালু মোড়ল বেনাপোল পোর্ট থানার সাদীপুর মাঠপাড়া এলাকার মৃত আবু মোড়লের ছেলে।
গত ১৭ জুলাই (বুধবার) ডিবি যশোরের এসআই আব্দুল হাই, এএসআই সৈয়দ শাহিন ফরহাদ এবং এএসআই নাজমুল হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সাদীপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় কালু মোড়লকে হাতেনাতে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্র জানান, “জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলছে। এমন অভিযানে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
















