০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নড়াইলে নারিকেল চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ১৮২

নড়াইল প্রতিনিধি : ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে বিনামূল্যে নারিকেল চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে নড়াইল সদর উপজেলার মৎস্য খামার প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় তিনি নারিকেল চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।

কর্মসূচির আওতায় সদর উপজেলায় মোট ২ হাজার ৪০০টি নারিকেল চারা রোপণ করা হবে। এর মধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ১ হাজার ২০০টি এবং কৃষকদের মাঝে আরও ১ হাজার ২০০টি চারা বিতরণ করা হবে। প্রতিজন কৃষক পাবেন ৫টি করে নারিকেল চারা।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক মোঃ জসিমউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা এইচ. এম. বদরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানসহ গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

নড়াইলে নারিকেল চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট: ০৮:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫