০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

পানগাঁও কাস্টমস পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান, কার্যদক্ষতা ও স্বচ্ছতার ওপর জোর

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৩৪২

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার ১০ জুলাই-২০২৫ কাস্টমস হাউস, পানগাঁও, ঢাকা পরিদর্শন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ।

এ সময় তিনি কনটেইনার ইয়ার্ডে কায়িক পরীক্ষণের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং অ্যাসেসমেন্ট রুমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালু থাকা কাস্টমস অ্যাসেসমেন্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, “ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজস্ব আদায়, নিবারণমূলক কার্যক্রম, আমদানি নীতি আদেশ প্রতিপালন, অটোমেশন এবং মামলা হ্রাসে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।”

সভায় বিভিন্ন স্টেকহোল্ডার—বন্দর কর্তৃপক্ষ, আমদানিকারক, সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন চেয়ারম্যান। তিনি কাস্টমস হাউসের চলমান নিলাম কার্যক্রম দ্রুত সম্পন্ন করে বন্দরে জমে থাকা নিলামযোগ্য ও ধ্বংসযোগ্য পণ্যের নিষ্পত্তির নির্দেশ দেন।

সভায় কাস্টমস কমিশনার জানান, চলতি বছরের ২৩ জুন থেকে শতভাগ রাজস্ব চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান নিশ্চিত করা হচ্ছে। এ উদ্যোগের প্রশংসা করে এনবিআর চেয়ারম্যান বলেন, “কাস্টমস হাউসসমূহ ট্রেড ফ্যাসিলিটেশনের কেন্দ্রবিন্দু। আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে বাণিজ্য সহজীকরণে কাস্টমসকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

এ সময় তিনি পোষ্ট ক্লিয়ারেন্স অডিট (পিসিএ) কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়ে বলেন, “পিসিএ এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যবস্থাপনা। এটি কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ সম্ভব।”

চেয়ারম্যান আবদুর রহমান খান আরও বলেন, “রাজস্ব বিভাগ যেকোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিভাগ ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের সার্বিক আর্থিক কাঠামো হুমকির মুখে পড়ে।” এজন্য তিনি কাস্টমস কর্মকর্তাদের প্রতি কার্যক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন।

পরিদর্শন শেষে এনবিআর চেয়ারম্যান কাস্টমস হাউস, পানগাঁও–এর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সব কর্মকর্তা–কর্মচারীকে আইন ও বিধি মেনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

পানগাঁও কাস্টমস পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান, কার্যদক্ষতা ও স্বচ্ছতার ওপর জোর

আপডেট: ১০:০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫