বিএনপি নেতা বিলায়েত হোসেনের শারীরিক খোঁজ নিতে নেতাকর্মীদের ছুটে যাওয়া
- আপডেট: ০৮:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ১০৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বিলায়েত হোসেন বিলা অসুস্থ হয়ে পড়েছেন। ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়িতে ফিরলে শারীরিক অবস্থার খবর নিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছুটে যান তার বাড়িতে।
শনিবার (২৮ জুন ২০২৫) বিকেলে অসুস্থ নেতার খোঁজখবর নিতে তার নিজ বাড়িতে যান যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন—বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহিদ, পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল সরদার, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জনি হায়দার, সদস্য মো. মফিজুর রহমান পিন্টু, মো. মাহফুজুল হক সোহাগ, মো. জিয়াউর রহমান জিয়া এবং যুবদল নেতা মো. নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. তুহিন হোসেন, সদস্য মো. মহাসিন আলি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আরও নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ অসুস্থ বিলায়েত হোসেনের পাশে বসে তার চিকিৎসার খোঁজখবর নেন, পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন। তারা বলেন, “বিলায়েত হোসেন বিলা দলের একজন ত্যাগী ও নিষ্ঠাবান নেতা। তার অসুস্থতা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। আমরা তার সুস্থতা কামনা করি এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”
অসুস্থ নেতার পরিবারের সদস্যরাও নেতাকর্মীদের এ সহমর্মিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “এই দুঃসময়ে আপনারা পাশে এসে দাঁড়িয়েছেন—এটা আমাদের পরিবারের জন্য বড় সাহস ও অনুপ্রেরণার বিষয়।”





















