বাঘারপাড়ায় এনসিপির সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট: ১১:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ১৯১

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র, সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯শে জুন বিকেল ৫টায় উপজেলার চৌরাস্তা মোড়ের দলীয় কার্যালয়ে দলের প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াহিয়া জিসান। এসময় উপস্থিত ছিলেন, আমিনুল এহসান ফয়সাল, ডাঃ নজরুল ইসলাম, রাজিবুল ইসলামসহ কমিটির অন্যান্যে সদস্যবৃন্দ।
আলোচনা সভায় জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও উপজেলায় সংগঠিত সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা হয়। যা প্রশাসনিক ভাবে সহযোগিতা ও সমাধানের কথা পরিকল্পনা নেওয়া হয়।
একই সাথে সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভা পরিচালনা করেন, যুগ্ম সমন্বয়কারী ফারহাদ হোসেন জনি।


























