১১:৩০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি)কে সনাতন বিদ্যার্থী সংসদের ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১৬

​বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরে সহকারী কমিশনার (ভূমি) বাবু আশীষ কুমার বসুকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে সনাতন বিদ্যার্থী সংসদ, অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখা।

সম্প্রতি উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।

​সংগঠনটির নেতৃবৃন্দ জানান, অভয়নগরে যোগদানের পূর্বে তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বস্তুনিষ্ঠ ও দক্ষ প্রশাসনিক সেবার স্বীকৃতিস্বরূপ তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। তাঁর এই অর্জন ও প্রশাসনিক দক্ষতা সনাতনী সমাজের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

​শুভেচ্ছা গ্রহণকালে সহকারী কমিশনার (ভূমি) বাবু আশীষ কুমার বসু তাঁর সংক্ষিপ্ত বিবৃতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ দিনগুলোতে যেকোনো পরিস্থিতিতে বিদ্যার্থী তথা শিক্ষার্থীদের পাশে থাকার ও তাঁদের সার্বিক সহযোগিতায় সোচ্চার থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সনাতন বিদ্যার্থী সংসদ অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি)কে সনাতন বিদ্যার্থী সংসদের ফুলেল শুভেচ্ছা

আপডেট: ১০:৩৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬