১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবির বড় সাফল্য: ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি ৩২ লাখ টাকার বেশি মূল্যের প্রায় সাত কেজি স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)।

আজ শনিবার (১ আগস্ট) বিকেলে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোঃ রবিউল ইসলাম (৩৪)। তিনি দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, পারকৃঞ্চপুর সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হতে পারে, এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি চৌকস টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রবিউলকে সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ছোট-বড় বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। এ সময় পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি বাটন ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রবিউল স্বর্ণগুলো ভারতে পাচারের কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ তাকে দর্শনা থানায় হস্তান্তরের কাজ চলছে। এছাড়া জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবির বড় সাফল্য: ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

আপডেট: ০৮:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬