উত্তরায় ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা
- আপডেট: ১২:৪৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলের কথিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা ও প্রসিকিউশন টিম।
আজ শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত ওই স্থাপনা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকারী দলে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীরাও এ পরিদর্শনে অংশ নেন।
এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে কথিত ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওইদিন চিফ প্রসিকিউটর র্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালাগুলো পরিদর্শনের আবেদন করেন।
প্রসিকিউশনের আবেদনে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে এসব স্থাপনায় বিরোধী মতাদর্শের ব্যক্তিদের আটক, নির্যাতন ও গুমের অভিযোগ তুলে ধরা হয়।
















