বুরুজ বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৯:৫৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বুরুজ বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা বৃহস্পতিবার (৩০ জুলাই-২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি বিশ্বাস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি শার্শা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুনুর রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্য ও শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয়ের অগ্রগতিতে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।























