০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বেনাপোল সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে ১৮২ বোতল সিরাপসহ ৩ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই-২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ যৌথ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন— মো. বাপ্পা হোসেন (৩১), পিতা: মৃত মসিউর; মো. বাবুল হোসেন (৫৫), পিতা: মৃত বজলুর রহমান; এবং মো. শাহিন (৩০), পিতা: মৃত বজলুর রহমান। তাদের সবার বাড়ি যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য, মাদক এবং পাচারকারী চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বিজিবি এবং র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ এবং তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত নেশাজাতীয় সিরাপ, মোটরসাইকেল ও অন্যান্য আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে ১৮২ বোতল সিরাপসহ ৩ মাদক কারবারি আটক

আপডেট: ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬