যশোরে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ঝিনাইদহের বাসিন্দা আটক
- আপডেট: ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই-২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই বাবলা দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কোতোয়ালী মডেল থানার যশোর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মফিজুর রহমানের চায়ের দোকানের সামনে তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে।
এ সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সুবর্ণসারা গ্রামের বাসিন্দা মো. ইমরান হোসেন সোনা ওরফে সোনা মেম্বার (৫৩)-এর হেফাজত থেকে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক ইমরান হোসেন সোনা মৃত মাওলা বক্স মণ্ডলের ছেলে। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সুবর্ণসারা গ্রামে।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে রোববার (২৬ জুলাই) আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।





















