০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল নগদ সহায়তা ও হাইজিন কিট

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১১

খাগড়াছড়ি প্রতিনিধি: সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনকন্ডিশনাল মাল্টিপারপাস ক্যাশ গ্র্যান্ট (MPCG) এবং হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেলে স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি বাস্তবায়িত “Alert B075: Humanitarian Assistance to Flood and Landslide Affected People in Chattogram Division” প্রকল্পের আওতায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। সভাপতিত্ব করেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।

বক্তারা বলেন, সাম্প্রতিক টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে খাগড়াছড়ির বহু পরিবার ঘরবাড়ি, জীবিকা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন সংকটময় সময়ে জরুরি নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দৈনন্দিন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও জানান, স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়ন এবং কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পের আওতায় দুর্গত পরিবারের জরুরি প্রয়োজন বিবেচনায় নগদ অর্থ ও হাইজিন কিট বিতরণের পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমেও সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের খাগড়াছড়ি প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদার এবং জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমা।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল নগদ সহায়তা ও হাইজিন কিট

আপডেট: ০৭:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬