০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বেনাপোল পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী ইমদাদ, বিএনপি-ছাত্রদলের সঙ্গে মতবিনিময়

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ। এ উপলক্ষে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

শনিবার (২৫ জুলাই ২০২৬) সন্ধ্যায় বেনাপোল সানরুফ রেস্টুরেন্ট মিলনায়তনে বেনাপোল পৌর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. সাহাবুদ্দিন। সভার আয়োজন করেন মো. ইমদাদুল হক ইমদাদ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. সাহাদুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল সরদার, ভবারবেড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, সিনিয়র সহসভাপতি মো. মাকসুর রহমান কাক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম, নামাজগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইয়ার আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান মির্জা, মো. জনি হায়দার, শ্রমিক দল নেতা হান্নান হোসেন, যুবদল নেতা মো. মফিজুর রহমান পিন্টু, যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. বিপ্লব হোসেন, সাবেক ছাত্রনেতা মো. মিজান পারভেজ, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জেল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুজ্জামান সনি ও মো. তুহিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি যাকে মনোনয়ন দেবে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন।

বক্তারা বলেন, মো. ইমদাদুল হক ইমদাদের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং বেনাপোল বলফিল্ড মাঠে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন।

সভায় বক্তারা আরও বলেন, বেনাপোল পৌরসভার উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, রাস্তাঘাটসহ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তরুণ ও ত্যাগী নেতৃত্বের প্রয়োজন। এ ক্ষেত্রে মেয়র পদে মো. ইমদাদুল হক ইমদাদকে নিয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা বলেন, দলীয় মনোনয়ন পেলে ইমদাদুল হক ইমদাদ বেনাপোল পৌরসভার উন্নয়নে কাজ করবেন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সবাই একসঙ্গে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

বেনাপোল পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী ইমদাদ, বিএনপি-ছাত্রদলের সঙ্গে মতবিনিময়

আপডেট: ০৮:৫৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬