১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

যশোরে পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরে বিশেষ অভিযান চালিয়ে ১৬০টি ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালী থানার সদর পুলিশ ফাঁড়ি।

শনিবার (২৫ জুলাই-২০২৬) দুপুর ২টার দিকে যশোর শহরের ১ নম্বর হাটখোলা রোড এলাকার জয় মা ভাণ্ডারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ির এসআই মো. নুর উন নবী, এটিএসআই এ কে এম আতিউর রহমান এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কোতোয়ালী থানার যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার মৃত দুলাল কাজীর ছেলে মো. আব্দুর রহমান (২২) এবং বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মৃত কাশীনাথ ব্যানার্জির ছেলে মিন্টু ব্যানার্জি (৩৫)।

পুলিশের দাবি, আটক দুজনের কাছ থেকে ১৬০টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং মাদকসেবীদের কাছে সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক দুই আসামিকে শনিবার (২৫ জুলাই) আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক-২

আপডেট: ১২:০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬