১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সবুজ বাংলাদেশ গড়তে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: ‘সবুজে সবুজে ভরব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই-২০২৬) সকালে মাগুরা পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের উদ্যোগে এবং গ্রীনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উদ্বোধনের পর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে মাঠজুড়ে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল এবং গ্রীনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, প্রকৃতি রক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি জাতীয় দায়িত্ব। এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার বার্তা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক মানুষকে অন্তত দুটি করে গাছ রোপণ এবং সেগুলোর পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে পরিবেশ রক্ষার এ উদ্যোগে সবাইকে সম্পৃক্ত হতে হবে। একটি গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও ভবিষ্যৎও সুরক্ষিত করে।

গ্রীনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করাই তাদের লক্ষ্য। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে সংগঠনটির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে গণমানুষের আন্দোলনে পরিণত করতে হবে। মাগুরা জেলা পুলিশ পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। ১০ হাজার গাছের চারা রোপণের এ কর্মসূচি সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে সেগুলোর নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

সবুজ বাংলাদেশ গড়তে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট: ১১:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬