০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ১৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৩২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ১৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

আপডেট: ১২:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬