১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে যশোরের বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্ত অংশ নেন।

শনিবার (১৮ জুলাই-২০২৬) বিকেল ৫টায় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। পরে বেনাপোল চেকপোস্ট, নোম্যান্সল্যান্ড ও নাভারণ বাজার প্রদক্ষিণ করে বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর গেইটে এসে শেষ হয় এ শোভাযাত্রা।

আয়োজন করে বেনাপোল বাইকারহুড। সংগঠনটির পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ ও অ্যাডমিন আতিকুজ্জামান রিমু বলেন, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে শার্শা উপজেলার আর্জেন্টিনা ও মেসি ভক্তরা একত্রিত হয়েছেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি সম্প্রীতির বার্তা দিতেই এ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়েছে। ফাইনাল ম্যাচ সবাই মিলে উপভোগ করবেন বলেও জানান তারা।

বেনাপোল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রায়হানুজ্জামান দিপু বলেন, ‘আমরা ম্যারাডোনার সময় থেকেই আর্জেন্টিনার সমর্থক। এরপর মেসির নেতৃত্বে দলের সাফল্য আমাদের আনন্দ দিয়েছে। এবারও আমরা আশাবাদী, ফাইনালে আর্জেন্টিনা ভালো খেলবে এবং শিরোপা জিতবে।’

আর্জেন্টিনা সমর্থক শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আমাদের আবেগের নাম। ফাইনালকে ঘিরে সবার মধ্যে যে উৎসবের আমেজ তৈরি হয়েছে, এই মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে সেটিই প্রকাশ করতে চেয়েছি। আমরা আশা করছি আর্জেন্টিনা ভালো খেলে কাঙ্ক্ষিত শিরোপা জয় করবে।’

মেসি ভক্ত মো. ওমর ফারুক বলেন, ‘আজকের শোডাউনে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। আমরা বিশ্বাস করি, আর্জেন্টিনা এবারও শিরোপা জিতবে।’

Please Share This Post in Your Social Media

বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

আপডেট: ০৮:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬