০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলার পলাতক স্বামী দেবহাটায় র‍্যাবের অভিযানে আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা থানায় অভিযান চালিয়ে ঝিনাইদহের আলোচিত আফিয়া আক্তার খুশি (২১) হত্যা মামলার প্রধান আসামি ও এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি স্বামী মো. সাঈদ মেহেদীকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই-২০২৬) রাত ১০টা ২০ মিনিটের দিকে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এবং সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার সাঈদ মেহেদী দেবহাটা থানার ঢেপুখালী পূর্বপাড়া গ্রামের মোশলেম গাজীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের পর আফিয়া আক্তার খুশি ও সাঈদ মেহেদী গোপনে বিয়ে করেন। বিয়ের পর তারা ঝিনাইদহ শহরে বসবাস শুরু করেন। তবে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো। অভিযোগ রয়েছে, এসব ঘটনাকে কেন্দ্র করে সাঈদ মেহেদী নিয়মিত খুশিকে শারীরিকভাবে নির্যাতন করতেন।

গত (১৩ মে-২০২৬) সকালে প্রতিবেশী নাইটগার্ড বদর উদ্দিন মোল্যা খুশির বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করলে ঘরের মেঝেতে বিছানার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি বাড়ির মালিক বেবী করিমকে জানানো হলে তিনি ঝিনাইদহ সদর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা ঝিনাইদহ সদর থানায় মেয়ে আফিয়া আক্তার খুশির স্বামী সাঈদ মেহেদীকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িত পলাতক আসামি, ওয়ারেন্টভুক্ত অপরাধী, সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলার পলাতক স্বামী দেবহাটায় র‍্যাবের অভিযানে আটক

আপডেট: ০৩:২০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬