০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই শহীদদের স্মরণে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসায় আলোচনা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ১৬

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ইউ জি ডি পি প্রতিনিধি দুলাল পদ দেবনাথ।

মাদ্রাসার আরবী প্রভাষক গোলাম কিবরিয়ায় সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শেখ মহাসীন আলী ও আম্বিয়া খাতুন। আলোচনা সভায় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, তরুণ ছাত্রসমাজ ও সাধারণ মানুষের এই অভূতপূর্ব গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ গঠনে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে গণ-অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও দেশের সার্বিক মঙ্গল ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস আব্দুল্লাহ আল মুহিত।

Please Share This Post in Your Social Media

জুলাই শহীদদের স্মরণে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসায় আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট: ০৭:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬