০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক, সহযোগী পলাতক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৫৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নজরুল ইসলাম নজু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই-২০২৬) রাত ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস ও এসআই গোরাচাঁদ দাশ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি দল বাগআঁচড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বাগআঁচড়া বাজার থেকে কায়বা-গামী সড়কে মজিদ ডাক্তারের ক্লিনিকের সামনে পাকা রাস্তার ওপর থেকে নজরুল ইসলাম নজুকে আটক করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম নজু বাগআঁচড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক, সহযোগী পলাতক

আপডেট: ০১:৫৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬