০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ: মামলার ১ ঘণ্টার মধ্যেই কিশোর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তামিম ইকবাল (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এই ঘটনায় মামলা দায়েরের মাত্র ১ ঘণ্টার মধ্যেই পুলিশি অভিযানে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তামিম ইকবাল শার্শা এলাকার হারুন অর রশিদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী শিশুর মা বাসায় ছিলেন না। সেই সুযোগে প্রতিবেশী তামিম ইকবাল মিথ্যা কথা বলে ওই শিশুর রুমের দরজা খুলিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর গামছা দিয়ে শিশুর মুখ বেঁধে তাকে জোরপূর্বক পাশের ২৪ নম্বর রুমে নিয়ে যায়। সেখানে শিশুটিকে কুপ্রস্তাব দেওয়া হয় এবং রাজি না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

দীর্ঘদিন পর ভুক্তভোগী শিশু তার মায়ের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। এরপর গত ১৫ জুলাই ভুক্তভোগীর মা বাদী হয়ে শার্শা থানায় লিখিত এজাহার দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক একটি ধর্ষণ মামলা রুজু করা হয়।

মামলা রুজু হওয়ার পর যশোরের পুলিশ সুপার ঘটনাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে। মামলা দায়েরের মাত্র ১ ঘণ্টার মধ্যেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত কিশোরকে হেফাজতে নিতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে। পুলিশের দ্রুত তৎপরতায় অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ: মামলার ১ ঘণ্টার মধ্যেই কিশোর গ্রেপ্তার

আপডেট: ১০:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬