০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ২১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

জেলার মহালছড়ি ও সদর উপজেলায় বন্যাকবলিত ৫০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় ১৫০টি এবং পরে খাগড়াছড়ি সদর উপজেলার গঞ্জপাড়া এলাকায় আরও ৩৫০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ সময় তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্লসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

আপডেট: ০৯:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬