১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ ‘খবির বাহিনীর’ প্রধান গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: খুলনার দিঘলিয়া থানায় অভিযান চালিয়ে কথিত ‘খবির বাহিনীর’ প্রধান খবির মোল্লা (৪৭)কে অস্ত্র, গুলি ও একটি চায়নিজ কুড়ালসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

র‍্যাব-৬ জানায়, বুধবার (৮ জুলাই-২০২৬) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার খবির মোল্লা দিঘলিয়া থানার জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে। অভিযানকালে তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, খবির মোল্লা একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার অপরাধসংক্রান্ত রেকর্ড (পিসি-পিআর) পর্যালোচনায় খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ মোট ১৩টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া আলামতসহ গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিঘলিয়া থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব জানিয়েছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ ‘খবির বাহিনীর’ প্রধান গ্রেফতার

আপডেট: ১২:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬