০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নাভারণে ৭টি চোরাই মোবাইলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৭টি চোরাই মোবাইলসহ চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় জনতার সহায়তায় শার্শা থানার একটি চৌকস পুলিশ দল নাভারণ ডকের বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আব্দুল কাদের (২০)। সে শার্শা থানার নাভারণ রেল বাজার (গরুর হাটের পিছনে) এলাকার মোঃ সালাম গাজী ও শিল্পি বেগমের পালিত পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই-২০২৬) সকাল ১০টার দিকে নাভারণ ডকের বাগান এলাকায় সন্দেহভাজন হিসেবে আব্দুল কাদেরকে আটক করে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে শার্শা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শেখ মোঃ জাহিদুল আলম সংঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেন।

পরবর্তীতে ধৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে পুলিশ নাভারণ রেল বাজার এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে বিভিন্ন ব্যান্ডের ০৫টি চোরাই স্মার্টফোন এবং ০২টি বাটন মোবাইলসহ সর্বমোট ০৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরেই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

নাভারণে ৭টি চোরাই মোবাইলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

আপডেট: ০৩:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬