০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ১৯

নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করেছে ।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।

এসময় মোট ৯৮টি সেলাই মেশিন, ১২টি সেমি ডিপ, ২৯টি নলকূপ, ১২টি আলমারি এবং ৪টি ল্যাপটপ উপকারভোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এর পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা নায়েবে আমির ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রবিউল ইসলাম, উপজেলা নায়েবে আমির ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম এবং শিবগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুর রউফ।

এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসচ্ছল ও দুস্থ মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ

আপডেট: ০১:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬