১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন খলিলুর রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • /

গ্রামের সংবাদ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে হারিয়ে মর্যাদাপূর্ণ এই পদে ১ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হয় ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচনে সর্বমোট ১৯০টি দেশ অংশ নেয়। এর মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটে অংশ নিতে তিনি পৌনে ১০টার দিকে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশ করেন খলিলুর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

নির্বাচিত ড. খলিলুর রহমান আগামী ১ বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন তিনি।

Please Share This Post in Your Social Media

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন খলিলুর রহমান

আপডেট: ১০:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬