০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

রামিসা হত্যা: আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন ধার্য করেছেন আদালত।

তবে অভিযুক্ত ২ জন আসামির পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। কিন্তু ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিল সরকার।

রবিবার (২৪ মে) রামিসা হত্যা-ধর্ষণ মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে প্রকাশিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন হত্যা মামলায় আসামিপক্ষকে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন।

এর আগে, চার্জশিট দাখিলকে ঘিরে রবিবার কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। ওই সময় তাদের আদালতের গারদখানায় রাখা হয়।

Please Share This Post in Your Social Media

রামিসা হত্যা: আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

আপডেট: ০৯:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬