১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আমানউল্লা মোল্লার মৃত্যু, বিজিবির গার্ড অব অনার প্রদান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জেসিও নায়েব সুবেদার আমানউল্লা মোল্লা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৮ মে-২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম আমানউল্লা মোল্লা দেশের মহান স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি দীর্ঘদিন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

বিজিবির নীতিমালা অনুযায়ী কর্মরত ও অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ উপলক্ষে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি চৌকস দল মরহুমের গোপালগঞ্জের বাড়িতে গিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।

এ সময় মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করা হয়। পাশাপাশি বিজিবি কর্তৃপক্ষ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

Please Share This Post in Your Social Media

বীর মুক্তিযোদ্ধা আমানউল্লা মোল্লার মৃত্যু, বিজিবির গার্ড অব অনার প্রদান

আপডেট: ১১:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬