বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, ওষুধ ও চকলেটসহ বিভিন্ন অবৈধ পণ্য আটক
- আপডেট: ১০:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৩ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ টহল অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত অভিযানে ভারতীয় ১৬টি শাড়ি, একটি থ্রি-পিস, ৪০০টি বিভিন্ন ধরনের ওষুধ, ৩ হাজার ৬২৫টি চকলেট এবং ৬৫টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১১ হাজার ৯০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















