শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৪০ বোতল এসকাফ সিরাপ আটক
- আপডেট: ১১:৪৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪০ বোতল নিষিদ্ধ এসকাফ (ESKUF) সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১৩ মে ২০২৬) সীমান্তবর্তী গোগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর সদস্যরা এসব মাদকদ্রব্য আটক করেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটককৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, “বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”






















