০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১৪

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ মে ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ৬৬টি শাড়ি, ৯ কেজি চা-পাতা এবং ২০৯টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরেই জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৬:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬