০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ মে-২০২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই মোঃ সবুজ গাজী, এএসআই মোঃ রবকুল ইসলাম, এএসআই মোঃ মিরাজুল ইসলাম, এএসআই মোঃ আহিদুজ্জামান, এএসআই জহুরুল ইসলাম ও এএসআই হযরত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নৈহাটি গ্রামের মোঃ কামাল হোসেন, বসতপুর (০২ নম্বর কলোনি) গ্রামের মোঃ আব্দুল আলিম (৩৫), বসতপুর গ্রামের মোঃ মোতালেব হোসেন ওরফে মুতালেব, টেংরালী গ্রামের মোঃ সম্রাট, তেবাড়িয়া গ্রামের মোঃ মিজানুর রহমান, একই এলাকার মোঃ আল মামুন রেজা এবং নিজামপুর গ্রামের মনজুয়ারা খাতুন (৩৪)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জিআর, সিআর, পাওনা জারী ও অর্থজারীসহ বিভিন্ন মামলার পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার (১২ মে) আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে শার্শা থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

আপডেট: ০১:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬