০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চৌগাছা থানার চাঁনপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৯ মে-২০২৬) রাত ১২টা ৩৫ মিনিটে চৌগাছা থানা পুলিশ-এর এসআই মো. হোসেন পাটওয়ারী ও এসআই জিএম ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বিশেষ টিম অভিযান চালায়।

অভিযানে চৌগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাঁনপুর গ্রামের আতিয়ার রহমান বিশ্বাসের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মারুফ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মারুফ চাঁনপুর গ্রামের আতিয়ার রহমান বিশ্বাসের ছেলে। তিনি চৌগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

চৌগাছা থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনূর রশিদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট: ০৫:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬