চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে “চৌগাছা পরিবারের” হুইলচেয়ার প্রদান
- আপডেট: ০৯:০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ১৮

স্টাফ রিপোর্টার : যশোরের চৌগাছায় শারীরিক প্রতিবন্ধী এক অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিয়েছে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’।
শুক্রবার (৮ মে) বিকালে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি গুবিনাথপুর গ্রামের প্রতিবন্ধী শাহজাহান আলীর বাড়িতে গিয়ে তার হাতে এই হুইলচেয়ার তুলে দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: বখতিয়ার হোসেন জানান শাহজাহান আলী দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে একটি হুইলচেয়ার কেনা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত তাকে সহযোগিতার উদ্যোগ নেন ‘চৌগাছা পরিবার’-এর সদস্যরা। সংগঠনের দেশীয় ও প্রবাসী সদস্যদের যৌথ অর্থায়নে এই হুইলচেয়ারটি ক্রয় করা হয়।
হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় সহ-সভাপতি শাহিন কবির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, জগদীসপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সম্রাট শাকিল, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম. রাজিব হোসেন রাজু, সুমন হোসেন, দীপ্ত বিশ্বাস, মো. রাকিবুল ইসলাম রনি এবং অরিত্র সরকার সহ প্রমুখ।
উল্লেখ্য, ‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’— এই স্লোগানকে ধারণ করে ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’ দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের কল্যাণে নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।





















