১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ মে-২০২৬) রাত পৌনে ৯টার দিকে শার্শা থানার ধান্যতাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই মো. মোস্তাক আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি চৌকস দল ধান্যতাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়।

এ সময় ধান্যতাড়া গ্রামের মিলন হোসেনের বাড়ির সামনের রাস্তা থেকে মো. মিলন হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার মিলন হোসেন ধান্যতাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ১০ পিস ইয়াবা ট্যাবলেট।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) গ্রেফতার আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট: ১১:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬