০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নাভারণ আনসার ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনে এমপি আজীজুর রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের নাভারণে ২৯ আনসার ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শন করেছেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

আজ সকাল ৯টা। যশোরের শার্শা উপজেলার নাভারণে অবস্থিত ২৯ আনসার ব্যাটালিয়ন ক্যাম্পে পৌঁছান ৮৫ যশোর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

এ সময় ব্যাটালিয়ন অধিনায়ক তরফদার আলমগীর হোসেন সংসদ সদস্যকে সাথে নিয়ে ক্যাম্পের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখান। সংসদ সদস্য আনসার সদস্যদের আবাসন, প্রশিক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন নাভারণ বাজার উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। এছাড়া সাবেক দুই সেনা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ও আইবদ্দীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

এমপি মাওলানা আজীজুর রহমান বলেন— “দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলায় আনসার বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পের কার্যক্রম দেখে আমি সন্তুষ্ট।”

পরিদর্শন শেষে সংসদ সদস্য ব্যাটালিয়নের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

নাভারণ আনসার ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনে এমপি আজীজুর রহমান

আপডেট: ০৭:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬