শিরোনাম:
যশোরে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক-১
নিউজ ডেস্ক
- আপডেট: ১২:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ২

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা থানার পুলিশের চলমান বিশেষ অভিযানে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।
বুধবার (০৬ মে ২০২৬) বিকাল ৫টা ২০ মিনিটে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এসআই মোঃ শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স থানার রঘুনাথপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মেসার্স সরদার ব্রিকসের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ আমিরুল ইসলাম (৪৯) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
চৌগাছা থানার ওসি মোঃ মামুনূর রশিদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















