১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

যশোরে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণের বারসহ আটক-৩

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ মে-২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৪৮ গ্রাম।

আটককৃতরা হলেন— শার্শা থানার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), চৌগাছা থানার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহকের ছেলে আব্দুল গনি (৫৪) এবং যশোর কোতয়ালী মডেল থানার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিজিবিকে জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা। এছাড়া জব্দ করা প্রাইভেটকারের মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোনের মূল্য ৬৬ হাজার ৫০০ টাকা এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা রয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বার যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচাররোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণের বারসহ আটক-৩

আপডেট: ১২:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬