১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

চৌগাছায় ডিবির অভিযানে ৭১ বোতল এসকাফ সিরাপসহ আটক ২ মাদক ব্যবসায়ী

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭১ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে ২০২৬) জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সামিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চৌগাছা বাজারের ব্রিজ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একদল মাদক ব্যবসায়ী চৌগাছা থানার কংশারীপুর মাইক্রোস্ট্যান্ড মাঠে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. মাহাবুবুল হাসান ওরফে সাগর (২৬) এবং মো. মাহাফুজ (১৯)। তারা উভয়েই চৌগাছা থানার দীঘলসিংহা গ্রামের বাসিন্দা।

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছে থাকা ব্যাগে অবৈধ মাদকদ্রব্য রয়েছে। পরে তাদের কাছ থেকে মোট ৭১ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে সাগরের কাছ থেকে ৫১ বোতল এবং মাহাফুজের কাছ থেকে ২০ বোতল উদ্ধার করা হয়।

ডিবি জানায়, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বুধবার (৬ মে ২০২৬) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

চৌগাছায় ডিবির অভিযানে ৭১ বোতল এসকাফ সিরাপসহ আটক ২ মাদক ব্যবসায়ী

আপডেট: ১০:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬