১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

হেফাজতের শাপলা চত্বর সমাবেশে ৫৮ জন নিহত হওয়ার তথ্য রয়েছে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদকঃ ২০১৩ সালের ৫মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্তের আওতায় রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ২০১৩ সালের ওই দিনে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে দেশের তিনটি স্থানে সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটে। ঢাকায় দিন ও রাত উভয় সময়েই সহিংসতার ঘটনা ঘটে। পরদিন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও সহিংসতা ছড়িয়ে পড়ে এবং প্রাণহানির ঘটনা ঘটে।

পটভূমিতে জানা যায়, কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এবং নারী নীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বর-এ অবস্থান কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। দেশের বিভিন্ন স্থান থেকে কওমি মাদরাসাভিত্তিক সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী ওই সমাবেশে অংশ নেন।

দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর রাতে আইনশৃঙ্খলা বাহিনী—পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর এলাকা খালি করা হয়।

এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

হেফাজতের শাপলা চত্বর সমাবেশে ৫৮ জন নিহত হওয়ার তথ্য রয়েছে: চিফ প্রসিকিউটর

আপডেট: ০৯:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬