বেনাপোল সীমান্তে যৌথ অভিযানে উইনিক্স সিরাপসহ ৩ মাদক কারবারি আটক
- আপডেট: ১০:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ৯ বোতল নিষিদ্ধ উইনিক্স সিরাপসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৪ মে ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি এবং র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন— মো. রাশেদ আলী (৩৮), পিতা মৃত মো. শুকুর আলী; কামরুল ইসলাম (২৪), পিতা মো. কুদ্দুস আলী; এবং খায়রুল ইসলাম (২৮), পিতা মো. মিজানুর রহমান। তারা সবাই যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে ৯ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২ হাজার টাকা বলে জানানো হয়েছে। আটক আসামিদেরকে উদ্ধারকৃত আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম নিয়মিতভাবে জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এলাকাবাসী মনে করছেন, সীমান্ত এলাকায় যৌথ বাহিনীর এমন অভিযান মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





















