বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক
- আপডেট: ১২:০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৩ মে ২০২৬) দুপুর ২টা ৫ মিনিটে শার্শা থানার বাগআঁচড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শার্শা থানার এসআই মো. মোস্তাক আহামেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, ধান্যতাড়া গ্রামের মো. নরিম সরদারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে মো. জাহান আলী সরদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে জব্দ তালিকা অনুযায়ী ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জাহান আলী সরদার শার্শা থানার পশ্চিমকোটা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত হযরত আলী সরদার।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।




















