শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১
- আপডেট: ০৩:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানা পুলিশ এর এসআই মোস্তাক আহামেদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল শুক্রবার (১ মে ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বাগআঁচড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া বাজার থেকে কায়বা গ্রামগামী পাকা সড়কের বাগআঁচড়া কলেজ মোড়ের মাহাবুর স্টোরের সামনে থেকে মোঃ ইমামুল শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮ (আট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইমামুল শেখ শার্শা থানার রাড়ীপুকুর (মাঠপাড়া) এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ হানিফ শেখ।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, উদ্ধারকৃত মাদকের ঘটনায় মাদক বিরোধী আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২ মে ২০২৬) গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
















