শার্শায় বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া অনুষ্ঠিত
- আপডেট: ০৮:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২৯

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরের শার্শায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় অংশ নিয়েছে বিজিবি, পুলিশ ও প্রশাসনের টিম।
রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী পরিচালিত এই যৌথ অভিযান শার্শার সীমান্তবর্তী এবং গুরুত্বপূর্ণ ইউনিয়নসহ প্রধান সড়ক ও বাজার এলাকায় পরিচালিত হয়।
মহড়ার নেতৃত্বে ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সোহেল আল মুজাহিদ এবং বেনাপোল পোর্ট থানা পুলিশের টিম।

সহকারী কমিশনার (ভূমি) জানান, প্রশাসন নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যাতে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যে এই যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “বিজিবি, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এই টহল জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। নির্বাচনের দিন পর্যন্ত শার্শায় এই ধরনের যৌথ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এ অভিযানকে নির্বাচনী সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন।

















