১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে চুরি হওয়া স্বর্ণালংকারসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৯৩

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত ৭ নভেম্বর খাগড়াছড়ি বাজারের লক্ষ্মী নারায়ণ মন্দির এলাকার নবনির্মিত মাছবাজারের সামনে পূজার প্রসাদ নেওয়ার সময় বৈশাখী সূত্রধরের ব্যাগ থেকে স্বর্ণালংকার ভর্তি ছোট ব্যাগটি অজ্ঞাত চোর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করা হয় (এফআইআর নং–০৩, ধারা–৩৭৯ পেনাল কোড)।

পরে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের নির্দেশনায় ও ওসি আব্দুল বাতেন মৃধার তত্ত্বাবধানে সেকেন্ড অফিসার ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত রিপন ইসলাম ও স্বর্ণালংকার ক্রয়-বিক্রয়কারী লিটন কান্তি চৌধুরীকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালংকারের মধ্যে ১টি নেকলেস, ১ জোড়া কানের দুল ও ১ জোড়া স্বর্ণের বাঁধানো শাঁখা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে চুরি হওয়া স্বর্ণালংকারসহ দুইজন গ্রেফতার

আপডেট: ১১:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫