০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ঝিকরগাছায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭৬

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের রুহুল আমিনের পুত্র আসাদুজ্জামান নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার সময় কলারোয়ার শাকদাহ গ্রামে তার শ্বশুর বাড়ী থেকে আটক করেছেন বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, আসাদুজ্জামান ১৮০ বোতল ফেন্সিডিল সহ ২০১২ সালে নড়াইল জেলায় আটক হন। মাদক দ্রব্য আইনে তার নামে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করে নড়াইল পুলিশ। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আটকের অদ্যবদি পর্যন্ত আসামী পলাতক ছিলো। আসাদুজামান এর অপরাধের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন সাজা ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

এবিষয়ে জানতে চাইলে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শামিম সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীকে গতকাল সন্ধ্যায় আটক করছেন। কোর্টের নির্দেশ মোতাবেক আসামীকে যশোর কোর্টে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

আপডেট: ০২:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫